গরম গরম খান স্টির ফ্রাইড বেবি কর্ন ব্রকলি

 


অন্য কিছু খেতে ইচ্ছে করছে বা বাড়ীতে গেস্ট এসেছে বানাতে পারেন স্টির ফ্রাইড বেবি কর্ন ব্রকলি। কীভাবে বানাবেন চলুন দেখে নেই-


 উপাদান:

 ১কাপ ব্রকলি (টুকরো করে কেটে রাখা )

 ১/২কাপ বেবি কর্ন (বড় টুকরো করে কাটা)

 ২টেবিল চামচ তেল

 রসুনের ৮-১০ কোয়া (কাটা)

 ১টি পেঁয়াজ (বড় টুকরো করে কাটা)

 ১/২ কাপ মিশ্র রঙের ক্যাপসিকাম (কাটা)

 ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রাখা 

 চিনি  এক চিমটি

 লবণ এবং লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী


 পদ্ধতি:

 কড়াইতে তেল গরম করে রসুন দিয়ে ভেজে নিন।

 পেঁয়াজ এবং ক্যাপসিকাম যোগ করুন এবং উচ্চ আঁচে ২মিনিটের জন্য ভাজুন।  ব্রকলি, বেবি কর্ন, কর্নফ্লাওয়ার সলিউশন এবং বাকি সব উপকরণ দিয়ে ঘন হওয়া পর্যন্ত হতে দিন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_833.html

Post a Comment

0 Comments