নিরামিষ কিন্তু মশলাদার কিছু খেতে মন চাইলে বানিয়ে ফেলুন আলু পনির মশলা।এই রেসিপিটি বাড়িতে একটি ডিনার পার্টির জন্য আদর্শ। চলুন জেনে নেই রেসিপি-
উপকরণ :
পনির, ঘি, জিরে, তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ পেস্ট, আদা এবং রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো , লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জল, টমেটো পিউরি, তেল, আলু, তাজা কাটা ধনে পাতা।
পদ্ধতি :
একটি প্যানে ঘি গরম করে তাতে জিরে, তেজপাতা এবং দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে ২মিনিট কষে নিন। তারপরে আদা এবং রসুনের পেস্ট দিয়ে এটিও কষে নিন। এরপর এতে হলুদ গুঁড়ো , লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং ১ টেবিল চামচ জলে দিয়ে ভালভাবে মেশান এবং ৩ মিনিট হতে দিন।
এবার টমেটো পিউরি দিন তেল মশলা ছেড়ে দিলে আলু আর লবণ দিয়ে ভালভাবে মেশান এবং তারপর ৩ কাপ জল দিয়ে ঢাকনায় ঢেকে ফুটতে দিন।
আলু সেদ্ধ হওয়ার পর, পনিরের কিউব যোগ করুন এবং আরও ৫ মিনিট হতে দিন। এর পর আলু পনির মশলা তাজা কাটা ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_512.html

0 Comments