মুখরোচক তেঁতুল-পেঁয়াজের চাটনি



 তেঁতুল এমন একটি খাবার যা স্বাদে টক-মিষ্টি।   তেঁতুলে ফসফরাস, অ্যামিনো অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম রয়েছে। এটি ত্বকের জন্যও উপকারী বলে প্রমাণিত হয়। এই চাটনি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।    চলুন একটি মজাদার রেসিপি তেঁতুল-পেঁয়াজের চাটনি তৈরির রেসিপি জেনে নেই-


  উপকরণ:

 পেঁয়াজ ১/২কাপ

 আদা ২ চা চামচ

 লবন

 কালো লবণ স্বাদ অনুযায়ী

 কাঁচা লঙ্কা 

 লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ

 ভাজা জিরে ২ চা চামচ

 চিনি ২ চা চামচ

 সেদ্ধ আলু আধকাপ

 তেঁতুল


 পদ্ধতি :

 প্রথমে একটি বাটিতে ২ কাপ তেঁতুল দিয়ে জলে ভিজিয়ে রাখুন। এরপর আলু সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ধুয়ে ভালো করে কেটে নিন।


 এখন একটি চালুনির সাহায্যে তেঁতুলের জল ছেঁকে আলাদা করে নিন। এরপর তেঁতুলের জলে কাটা পেঁয়াজ ও আদা, ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং ১ চা চামচ লাল লঙ্কা গুঁটো এবং ২ চা চামচ চিনি,২ চা চামচ ভাজা জিরে , স্বাদ অনুযায়ী লবণ এবং কালো লবণ আর ১/২ কাপ সেদ্ধ আলু ম্যাশ করে এসব জিনিস ভালো করে মিশিয়ে নিন। মশলাদার তেঁতুল-পেঁয়াজের চাটনি তৈরি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/03/blog-post_6119.html

Post a Comment

0 Comments