স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মঘাতী স্বামী, ছুরিকাঘাতে মৃত ২
নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩০ এপ্রিল : স্ত্রীর সাথে ঝগড়া শ্বশুর বাড়ীর ২জনকে কুড়োল মেরে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের নামে। জানা গেছে কুড়োল মারার পর জামাই টুবাই মণ্ডল (৩৫) ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রী নির্মলা মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে মালদা জেলার ইংরেজিবাজারের কমলবাড়ি বান্ধপুকুর এলাকায়। এ ঘটনায় ওই ব্যক্তিসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতের নাম টুবাই মন্ডল শ্যালকের মেয়ে লক্ষ্মী মন্ডল (১৪) এবং শ্যালকের স্ত্রী দীপ্তি সিং মন্ডল (২৪)।ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন টুবাই মণ্ডলের স্ত্রী নির্মলা মণ্ডল। টুবাই মন্ডল কেন তার শ্বশুরবাড়ির উপর রেগে গিয়েছিল তা স্পষ্ট নয়। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে স্ত্রী নির্মলার সঙ্গে টুবাই মণ্ডলের কলহ চলছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, টুবাই মণ্ডল অন্য রাজ্যে চাকরি করতেন। টুবাই মণ্ডল সম্প্রতি নিজের বাড়িতে এসে ছিলেন। এ সময় টুবাই মণ্ডলের স্ত্রী নির্মলা মণ্ডল তার বাবার বাড়িতে ছিলেন। টুবাই তার স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন।
জানা গেছে, নির্মলা দেবী তার স্বামীর সঙ্গে ফিরতে রাজি হননি। এ নিয়ে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির মধ্যে বিরোধ চলছিল। এরপর টুবাই মন্ডল তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে মারধর শুরু করেন।
তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে টুবাই মন্ডল ছাদে উঠে লাফ দিয়ে আত্মঘাতী হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুবাইকে রক্তে ভেজা দীপ্তি ও নির্মলাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপ্তি ও টুবাইকে মৃত ঘোষণা করেন। টুবাইয়ের স্ত্রী নির্মলা দেবী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মালদা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/04/blog-post_6175.html

0 Comments