বানিয়ে নিন বার্লির দালিয়া
মৃদুলা রায় চৌধুরী, ০৪ মে : আমরা সকালের জলখাবারে পুষ্টিকর খাবার খেতে পছন্দ করি। প্রাপ্তবয়স্ক হোক বা শিশু, সবারই জলখাবার পুষ্টিকর খাওয়া উচিৎ। সাধারনত আমরা গমের দালিয়া খেয়ে থাকি। কিন্তু জানেন কী বার্লির দালিয়া খুবই উপকারী?
বার্লির দালিয়া হল পুষ্টির ভান্ডার। এতে ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ডায়েটারি ফাইবার প্রচুর পরিমাণে থাকে। তাড়াতাড়ি ওজন কমাতে হলে খেতে পারেন বার্লির দালিয়া। চলুন জেনে নিই বার্লির দালিয়া খাওয়ার উপকারিতা এবং এটি তৈরির পদ্ধতি-
বার্লির দালিয়া খাওয়ার উপকারিতা:
বার্লির দালিয়া ডায়েটারি ফাইবার সমৃদ্ধ। এ কারণে এটি পেট সংক্রান্ত অভিযোগ দূরে রাখে। হজমের উন্নতি ঘটায় এবং মলত্যাগ সহজ করে।
এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল, যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ফাইবারের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় এটি অনেক ক্ষন সময় ধরে পেট ভরিয়ে রাখে।
বার্লির দালিয়া উচ্চ কোলেস্টেরল থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী হতে পারে।এটি হাড়কেও মজবুত করে।
বার্লির দালিয়া কীভাবে তৈরি করা যাবে:
উপাদান:
১/২ কাপ বার্লির দালিয়া
১ টেবিল চামচ দেশি ঘি
আধ চা চামচ জিরে
মটর
গাজর
ফুলকপি
আদা কুচি করা
একটি কাঁচা লঙ্কা
একটি টমেটো
লবন
পদ্ধতি:
প্রথমে প্যানে দালিয়া হালকা ভেজে তুলে নিন। এরপর এক চামচ ঘি দিয়ে তাতে জিরে ও আদা দিয়ে ভেজে নিন। ১থেকে 2 মিনিট পর সব সবজি ও লবণ দিন।
সবজি একটু ভাজা হয়ে গেলে তাতে দালিয়া দিয়ে প্রয়োজন অনুযায়ী জল দিন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/05/blog-post_141.html

0 Comments