রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ নিম্নমুখী

  



রাজ্যে হাজারের কাছাকাছি পৌঁছলো দৈনিক সংক্রমন।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৩৯১ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ২১ জন। এরপর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে১৫,০৪,০৯৭।



এছাড়া রাজ্যের সবচেয়ে বেশী সংক্রমিত জেলা পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪২ জন এবং উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের।অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন এবং মৃত ৩।  কলকাতা তৃতীয় স্থানে।এখানে একদিনে সংক্রমিত সেখানকার ১২৮ জন এবং মৃত ৫ জন।



পাশাপাশি,একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৮১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৬৭,০৩৮ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭,৫৪ শতাংশ।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/Breaking-bangla-national-news_3.html

Post a Comment

0 Comments