নিউজ ডেস্ক : উত্তপ্ত বেলঘরিয়া,গুলি চললো তৃণমূলের দলীয় কার্যালয়ে অভিযোগ, শনিবার রাতে তৃণমূল দলীয় কার্যালয় থেকে দুজন তৃণমূল কর্মীকে টেনে-হিচড়ে বের করে বন্দুকের বাট মারধর করা হয়।
আক্রান্ত কর্মীদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর ৬ জনকে এই ঘটনায় গ্রেপ্তারও করেছে পুলিশ।আটক করা হয়েছে তাদের বাইকও।
শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ বাইক আরোহী ৮-১০ দুষ্কৃতী দেশপ্রিয় নগরে তৃণমূলের দলীয় কার্যালয় হামলা চালায়,এরপর ২ জন তৃণমূল কর্মীকে সেখান টেনে বের করে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়,এমনই অভিযোগ তৃণমূলের। এমনকি পালানোর সময়ও কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা।
এই ঘটনায় বিধায়ক মদন মিত্র বলেন, 'কামারহাটির তৃণমূল এলাকায় প্রোমোটিংয়ের নামে দুষ্কৃতীরাজ ও সিন্ডিকেটের দাপট বেড়েছে। প্রশাসনকে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এখানে আরও নিরাপত্তা বাড়াতে।' মদনের ঘনিষ্ঠরাই এই হামলা চালিয়েছে, পাল্টা জবাব দিলীপ ঘোষের।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/blog-post_46.html

0 Comments