যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়


যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ইংরেজবাজারে। মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


মৃত যুবতীর নাম নবনীতা ঘোষ (৩৩)। বাড়ি ইংরেজবাজারের দেশবন্ধু পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, নবনীতা  অনলাইনের মাধ্যমে কাপড়ের ব্যবসা করতেন। ২০১৪ সালে তার বিয়ে হলেও দু'বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। আজ সকালে শোবার ঘর থেকে নবনীতার  মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে আত্মহত্যা তা নিয়ে ধন্দ্বে রয়েছে পরিবারের লোকজন। নবনীতা দেবীর মোবাইল থেকে আত্মহত্যার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/West-bengal-news-.html

Post a Comment

0 Comments