কংগ্রেস কমিটির দলীয় কার্যালয়ে যোগ দিল একদল যুব

 


 হুগলীর বৈদ্যবাটি শ্যাওড়াফুলি  শহর কংগ্রেস কমিটির  দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার  সন্ধ্যায়  একদল  নব প্রজন্মের যুবক-যুবতীরা কংগ্রেসে যোগ দিলেন দলীয় পতাকা নিয়ে। তাদের হাতে কংগ্রেসের  দলীয় পতাকা তুলে দিলেন বৈদ্যবাটি শ্যাওড়াফুলি শহর কংগ্রেসের  সভাপতি। 


সদ্য দলে যোগদান  করা যুবক যুবতীরা আগামী দিনের পৌর নির্বাচনে জনগণের নির্বাচিত প্রার্থী হয়ে এলাকার উন্নতি করবে বলেই ধারনা। বৈদ্যবাটি শ্যাওড়াফুলি  শহর কংগ্রেস কমিটির সভাপতি কাঞ্চন  সিকদার জানান,  এই সমস্ত প্রার্থীরা পৌর নির্বাচনে নির্বাচিত হয়ে নিজের নিজের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের শামিল হবে।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/West-bengal-politics-news_01766539439.html

Post a Comment

0 Comments