পুরনিগমের রাস্তা মেরামত নিয়ে উত্তেজনা


 আসানসোল বাজার এলাকায় পুরনিগমের 44 নম্বর ওয়ার্ডে রাস্তা মেরামত নিয়ে উত্তেজনা। বিজেপি প্রার্থীর আপত্তি। পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী।


শুক্রবার আসানসোল পুরনিগমের 44 নম্বর ওয়ার্ডে আসানসোল বাজার এলাকায় নেতাজি সুভাষ রোডে ভাঙা রাস্তা মেরামতকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা দেখা দেয়। আগামী 12 ফেব্রুয়ারির পুরভোটে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিবপ্রসাদ বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরনিগম নিযুক্ত ঠিকাদার ও তাঁর লোকজনকে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এই নিয়ে দুপক্ষে শুরু হয়ে যায় বিবাদ। 


বিজেপি প্রার্থীর অভিযোগ নির্বাচনের তারিখ ঘোষণা বয়ে যাওয়ার পর এইভাবে রাস্তা সারাইয়ের কাজ করা যায়না। পরে এই বিষয়ে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমর চ্যাটার্জি বলেন, এই কাজের ওয়ার্ক অর্ডার সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্বাচনের সূচি ঘোষণার আগেই দিয়ে দেওয়া হয়েছিল। বিজেপি প্রার্থী কিছু না জেনেই অভিযোগ করছেন। 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/blog-post_526.html

Post a Comment

0 Comments