আগ্নেয়াস্ত্র সমেত তিন ডাকাত দলকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। জানা গেছে, ধৃত তিনজনের নাম গৌড় সরকার (৩০), সঞ্জয় মন্ডল (৩৪) ও উজ্জ্বল বিশ্বাস (২৯)। তারা গোজেলেরই বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে গাজোলের পাঁচপাড়ায় জাতীয় সড়কের পাশে ফুটবল ময়দানে অভিযান চালায় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে সেখানে ১০ থেকে ১২ জনের ডাকাতদল উপস্থিত ছিল। যদিও সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকি দুষ্কৃতিরা পালিয়ে যায় ।
তিনজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার, একটি কার্তুজ, একটি ছুরি ও রড উদ্ধার হয়েছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/Three robbers were arrested along with firearms.html
0 Comments