গরমে দেবে আরাম বেলের শরবত



 প্রখর রোদে আর প্রচণ্ড গরমে ঠান্ডা কিছু পান করলেই দারুন লাগে।  গরমে ঠান্ডা পানীয় শরীর, মন ও পেটে স্বস্তি এনে দেয় বেলের শরবত।

বেলের শরবত পেটের জন্য খুবই উপকারী।  এর ফলে হজমশক্তি ভালো থাকে।  জেনে নেওয়া যাক এটি বানানোর বিধি :


     উপকরণ:

      ২ বেল ফল

     ৪-৫ চা চামচ চিনি

     ১ চা চামচ ভাজা জিরে 

     ১ চা চামচ কালো লবণ


 রেসিপি:

প্রথমে বেলের পাল্প বের করে নিয়ে একটি পাত্রে পাল্পের দ্বিগুণ জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

 

 এবার একটি মোটা ছিদ্র দিয়ে চালনি দিয়ে পাল্প ছেকে  চামচ দিয়ে চেপে সব রস বের করে নিতে হবে।


এবার এই রসে চিনি ভালো করে মিশিয়ে

 রসে লবণ এবং ভাজা জিরে পছন্দ অনুযায়ী এটি পাতলা বা ঘন করে পান করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/Bells-sherbet will give- comfort- in-the-heat.html

Post a Comment

0 Comments