ডাল হল রান্নাঘরের প্রাণ। গরম ডাল ভাত দুপুরে মন ভরিয়ে দেয় যেকোনও বাঙালির।আজ একটু অন্য স্বাদের ডালের রেসিপি দেখে নেব, পদটি হল অড়হর ডালের তড়কা। চলুন জেনে নেওয়া যাক অড়হর ডালের তড়কা রেসিপি।
উপকরণ:
অড়হর ডাল
আদা রসুন বাটা
লম্বা কাটা পেঁয়াজ
কাটা টমেটো
হিং
জিরে
ঘি
কারি পাতা
হলুদ
লবণ
কসুরি মেথি
লেবু
সবুজ ধনে
পদ্ধতি :
প্রথমে অড়হর ডাল ৩ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর ডাল ভালো করে ধুয়ে প্যানে দিয়ে ফুটতে দিন। ফোটা আরম্ভ হলে এবার এতে পেঁয়াজ, টমেটো, আদা বাটা, হলুদ ও লবণ দিয়ে মেশান। ডাল সেদ্ধ না হওয়া অবধি মাঝে মাঝে নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে ডাল যেন খুব বেশি পাতলা আবার ঘনও না হয়। হয়ে গেলে নামিয়ে ফেলুন।
টেম্পারিংয়ের জন্য, এবার একটি প্যান গরম করে এতে ঘি দিন। ঘি গলে গরম হয়ে এলে এতে জিরে , হিং, কারিপাতা, মিহি করে কাটা পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট দিয়ে ভাজতে হবে।
ভাজা হয়ে গেলে এতে কসুরি মেথি দিন। ভাজতে ভাজতে দেখতে হবে জ ঘি নিচের দিকে গেছে কী না। এবার এই টেম্পারিংয়ে রান্না করা ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে লেবুর রস দিয়ে কুচি করা ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/At noon- put- arahar-dal-taraka-in-a- hot-rice-pan.html

0 Comments