বাচ্চাদের জন্য ইডলি রেসিপি তৈরি করতে পারেন তবে টুইস্ট দিয়ে।   এই ইডলিও অনেক পুষ্টিকর।   বাড়িতেই সহজেই বানাতে পারেন সাবুর ইডলি। তাহলে আসুন জেনে নিই সাবুদানা ইডলি রেসিপি।


 উপকরণ :

 সাবুদানা - ১০০ গ্রাম

 বেকিং সোডা - এক চিমটি

 ইনো - ১ চা চামচ

 তেল - ২ চা চামচ

 দই- আধ কাপ

 লবন


 পদ্ধতি:

 সাবুদানার ইডলি বানাতে প্রথমে দইয়ে সাবুদানা  সারারাত ভিজিয়ে রাখুন। সমপরিমান সাবু হলে সমপরিমান দই মিশিয়ে ভিজিয়ে রাখতে হবে।


 এর পর সকালে সাবু দই দিয়ে পেস্ট বানিয়ে নিন।

এর পরে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ইনো যোগ করুন। এর সাথে এতে বেকিং সোডা এবং লবণ মিশিয়ে নিন।


এর পর ইডলি তৈরির স্ট্যান্ডে রেখে স্টিম করুন।

 ইডলি প্রস্তুত। চাটনি বা সাম্বার দিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_610.html