অন্য স্বাদের পোলাও



মে মাস শেষ হতে চলেছে।  এমতাবস্থায় সারাদেশে চলছে প্রচণ্ড গরম।  হজম প্রক্রিয়া ঠিক রাখতে দুপুরের খাবারের রেসিপিতে হালকা কিছু ট্রাই করতে পারেন।   এই রেসিপিটি হল ডাল এবং চালের পোলাওয়ের এর একটি সহজ রেসিপি।  এটি খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। 

  জেনে নেওয়া যাক রেসিপি 

 

 উপকরণ :

 অড়হর ডাল- ১ কাপ

  চাল- ২ কাপ

 ঘি - ৪চা চামচ

 হিং- ১ চিমটি

 জিরে -১ চা চামচ

 লবন

 লাল লঙ্কা - ২ 


 পদ্ধতি :

 প্রথমে দুটোই নিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর কুকারে ঘি গরম করে এতে হিং, জিরে ও লাল লঙ্কা ফোড়ন দিন।


 এরপর চাল ও ডাল দিয়ে কিছুক্ষন ভাজুন, ভাজা হয়ে গেলে লবন ও জল দিন। ২থেকে ৩ শিস বাজলে নামিয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে পোলাও যেন বেশি গলে না যায়। এর উপর ঘি ঢেলে দু মিনিট নাড়ুন।

  ডাল ভাতের পোলাও রেডি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_821.html

Post a Comment

0 Comments