স্বাদে দারুন কুন্দ্রির নতুন পদ



গরম কাল মানেই হাল্কা খাবার। আপনি যদি মসুর ডালের সঙ্গে শুকনো তরকারি খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই খাবারে কুন্দ্রি সবজি তৈরি করুন।  এটি বানানো খুব সহজ। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কুন্দ্রি।  দেখে নেওয়া যাক রেসিপি


    উপকরণ :

কুন্দ্রি

রসুন

আদা

লবন

চিনি

জল

পেঁয়াজ

লঙ্কা

জিরে

হিং

হলুদ

ধনে গুঁড়ো 

লাল লঙ্কা গুঁড়ো

তেল


পদ্ধতি :


 প্রথমে কুন্দ্রিকে ভালো করে  ধুয়ে লম্বা করে কেটে নিন।এর জন্য ১টি বড় পেঁয়াজই যথেষ্ট।  পেঁয়াজ একটু মোটা ও বড় করে কেটে নিন।


   রসুনের ৩-৪ কোয়া এবং কিছু আদা গ্রেট করে রাখুন,  ২টি লঙ্কা ভালো করে কেটে নিন।


     এবার প্যানে তেল দিয়ে তাতে কিছু জিরে ও হিং ফোড়ন দিন। এবার এতে আদা রসুন ও পেঁয়াজ দিয়ে একটু ভাজুন।  এর পর কাটা লঙ্কা, হলুদ, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেশান। কষে নিয়ে কুন্দ্রি দিন, একে ভেজে নিয়ে 

     এবার কিছুক্ষণ ঢেকে রাখুন। কুন্দ্রি নরম হয়ে এলে ঢাকনা খুলে উচ্চ আঁচে ভেজে নিন।  হয়ে গেলে রুটি বা পরোটার সাথে খান।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_2582.html

Post a Comment

0 Comments