মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই



 ঘরে বসেই বানিয়ে নিতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই। আর চা বা কফির সাথে উপভোগ করতে পারেন এটি। দেখে নিন রেসিপি


 উপাদান:


     বড় আলু: ১কেজি

     আটা: ২ চা চামচ

     তেল

     লবণ: স্বাদ অনুযায়ী

     গোল মরিচ গুঁড়ো 

     চাট মসলা

     ধনে পাতা


 রেসিপি:


     প্রথমে আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। লম্বা করে কেটে নিন। আলু কাটার পরে, এটি জলে রাখুন, এতে আলু কালো হবে না এবং ফ্রেঞ্চ ফ্রাইও ভাল হবে।


 এরপর আলুর জল ছেঁকে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। তারপর তেল গরম করে মাঝারি আঁচে আলুগুলো ভেজে নিন।


 এবার আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে একটি টিস্যু পেপারে তুলে নিন।  যাতে অতিরিক্ত তেল চলে যায়।


  তারপর এতে কিছু ময়দা বা ভুট্টার আটা এবং সামান্য লবণ দিয়ে মেশান। তেল আবার গরম করে ভেজে নিন।


 নামিয়ে নিয়ে এতে লঙ্কার গুঁড়ো, চাট মসলা এবং হালকা লবণ দিয়ে মেশান। আমাদের ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেডি।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Delicious french-fries.html

Post a Comment

0 Comments