এটি একটি খুব প্রিয় রেসিপি। আমরা নানা ভাবে উপায়ে চিকেন বানাই। চিকেন কারি, চিকেন ললিপপ, চিকেন মোমো, বাটার চিকেন ইত্যাদি। এখন বানাতে পারেন চিকেনের আরেকটি রেসিপি, চিকেন ৬৫। তাহলে চলুন দেখে নেই এর রেসিপি।
উপাদান:
মুরগি: ৫০০ গ্রাম (হাড়বিহীন)
ডিম: ১টি
ময়দা: ৫০ গ্রাম
কর্ন ফ্লাওয়ার: ২ চা চামচ
আদা রসুন বাটা: ২ চা চামচ
গোল মরিচ: ১ চা চামচ
হলুদ গুঁড়ো : ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো : ১ চা চামচ
জিরে : ১/২ চা চামচ
ধনে গুঁড়ো : ২ চা চামচ
টমেটো সস : ৩ টেবিল চামচ
রসুন: ৮-১০
কাঁচা লঙ্কা : ৪টি
কারি পাতা: ১০-১২
লবণ
তেল
লেবু : ২ চা চামচ
সবুজ পেঁয়াজ পাতা: ১/২কাপ
বাদাম
পদ্ধতি :
প্রথমে মুরগি ভালো করে ধুয়ে এতে ময়দা, কর্ন ফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো , জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ডিম এবং সামান্য লবণ দিয়ে ভালো করে মেশান, ঢেকে ১০ মিনিট রেখে দিন।
প্যান গরম করে তেল দিয়ে কাজু বাদাম ভেজে নিয়ে মুরগি ভাজুন। মুরগি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এতে কারিপাতা, মিহি করে কাটা রসুন ও লঙ্কা দিয়ে ভেজে নিন।
তারপর লঙ্কা গুঁড়ো, টমেটো সস এবং সয়া সস দিয়ে ভেজে এতে সামান্য জল দিয়ে এতে মুরগি দিয়ে লেবুর রস, সবুজ পেঁয়াজ এবং কাজু দিয়ে মেশান।
এখন চিকেন ৬৫ প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Now make-chicken-65- at-home.html

0 Comments