পূজো হোক বা যেকোনও অনুষ্ঠানে মতিচুরের লাড্ডু খাওয়া হয়। কিন্তু এই মতিচুর লাড্ডু দিয়ে যদি পরোটা বানান তাহলে সকালে মন ভালো হয়ে যাবে দারুন ভাবে। কীভাবে বানাবেন এই লাড্ডুর পরোটা দেখে নেওয়া যাক
উপাদান:
৩/৪ আটা
১মতিচুর লাড্ডু
প্রয়োজন মত জল
১/৪ কাপ মাল্টি গ্রেইন ময়দা
১ টেবিল চামচ ঘি
এক চিমটি লবণ
১টেবিল চামচ তেল
চিনির গুঁড়ো ১-২ টেবিল চামচ
পদ্ধতি :
একটি পাত্রে গমের আটা এবং মাল্টি গ্রেন ময়দা, এক চিমটি লবণ ও ঘি দিয়ে ও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিন।
এবার একটি মতিচুর লাড্ডু ভালো করে পিষে নিন। মাখানো ময়দা থেকে বল বানিয়ে এতে লাড্ডুর পেস্ট ভরে, মুখ বন্ধ করে পরোটার আকারে গড়িয়ে নিন।
প্যান গরম করে তাতে ঘি দিন, ঘি গলতে আরম্ভ করলে পরোটা ভেজে নিন। পরোটা সোনালি বাদামী রঙের হয়ে এলে মতিচুর লাড্ডু পরোটা রেডি।
হয়ে গেলে ১-২ টেবিল চামচ চিনির গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_8922.html

0 Comments