দুপুরে বাচ্চাকে দিন ব্লুবেরি মিল্কশেক



বাচ্চারা অনেক সময় ফল খেতে চায়না। অথচ ফল গরমে পেটের সমস্যা মেটাতে সাহায্য করে। তাই শিশুকে দিতে পারেন ব্লুবেরি মিল্কশেক। চলুন জেনে নেওয়া যাক এর রেসিপি 


 উপকরণ :

 ব্লুবেরি - ১০০ গ্রাম

 দুধ - ১ বড় কাপ

 ভ্যানিলা আইসক্রিম - ১ স্কুপ

 বরফ - ৩ থেকে ৪ কিউব

 চিনি - ৩ চামচ


পদ্ধতি :

 প্রথমে ব্লুবেরি সারাদিন রাত ফ্রিজে রাখুন, পরের দিন ব্লুবেরি পেস্ট বানিয়ে এতে এক কাপ ঠান্ডা দুধ এবং চিনি, তারপর এতে ভ্যানিলা আইসক্রিম এবং ব্লুবেরি দিয়ে মিশ্রণটি নাড়ুন।

 এর পরে, একটি গ্লাসে ঢেলে তার ওপর ভ্যানিলা আইসক্রিম ঢেলে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_6395.html

Post a Comment

0 Comments