আমের মৌসুম হল এ সময়। তাই যতটা পাড়া যায় মন ভরে আম খাওয়া হয়। নইলে আবারও সেই পরের বছরের অপেক্ষা। তবে এখন আর তা হবে না, সুস্বাদু আমের জ্যাম থাকবে পাশে। ঝটপট তৈরি করা আমের জ্যামের রেসিপি দেখে নেওয়া যাক
উপকরণ:
আম
১ কাপ চিনি
২ চা চামচ লেবুর রস
রেসিপি:
প্রথমে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে এর পেস্ট করে নিতে হবে। এবার গ্যাসে প্যান বসিয়ে আমের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
এর পরে আমের পেস্টে চিনি দিয়ে, নিয়ে নেড়ে যেতে হবে যতক্ষণ না চিনি গলে যায়, এবার এতে ২ চামচ লেবুর রস মিশিয়ে আবারও কিছু ক্ষণ নাড়তে হবে।
পেস্ট ঘন ও আঠালো হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি আমের জ্যাম।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Delicious mango jam.html

0 Comments