মন ভরাবে আনারসের জ্যাম



আনারস খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্য কর। আমরা আনারসের চাটনি খেয়েছি। এবার দেখে নেবো আনারসের জ্যাম বানানোর রেসিপি। 


উপকরণ :

আনারস - ১টি খোসা ছাড়িয়ে টুকরো করে কাটা

     চিনি - ৫ কাপ

     লেবু - ২

     দারুচিনি - ১/২টুকড়ো 

     জায়ফল - ১/৪চা চামচ

     হলুদ রং - প্রয়োজন মত


 রেসিপি:

 প্রথমে আনারসের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে মিক্সারে এই টুকরো ও কিছুটা জল দিয়ে এর পেস্ট বানিয়ে নিতে হবে।

     

   এবার প্যান গরম করে এতে ওই পেস্ট দিয়ে  ভালো করে নেড়ে নিতে হবে।  এর পরে চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষন নেড়ে নিয়ে এতে দারুচিনি ও জায়ফল গুঁড়ো মেশিয়ে নিয়ে হলুদ ফুড কালার মেশাতে হবে। একটু নাড়ার পর লেবুর রস দিতে হবে।


 পেস্টটা একটু ঘন হয়ে গেলে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে এয়ার টাইট পাত্রে বা বয়ামে ভরে রাখুন।

     



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_5690.html

Post a Comment

0 Comments