ছোটরা রোজ একঘেয়ে ভাত খেতে চায়না, সেক্ষেত্রে টক ঝাল মিষ্টি কিছু খেতে চাইলে বানাতে পারেন ইমলি রাইস। স্বাদে হবে দারুন। আসুন জেনে নেই বানানোর পদ্ধতি
উপকরণ:
ভাত -২ কাপ
অরহর ডাল - ১ চা চামচ
ভাজা চিনাবাদাম - ১ কাপ
তেঁতুলের পেস্ট - ৪ টেবিল চামচ
কাঁচা লঙ্কা - ২টি কাটা
গুড়- ১ চা চামচ
হলুদ গুঁড়ো - আধ চা চামচ
রাই- ১ চা চামচ
হিং- ১ চিমটি
লাল লঙ্কা - ২টি শুকনো
কারি পাতা - ৪-৫
স্বাদ অনুযায়ী লবণ
তেল
রেসিপি:
প্রথমে ভাতে হলুদ ও লবণ ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াই গরম করে শুকনো খোলায় অরহর ডাল ও চিনাবাদাম মাঝারি আঁচে ভাজুন।
ডাল হালকা সোনালি হয়ে এলে তুলে নিয়ে, কড়াইয়ে তেল দিয়ে কারিপাতা, সর্ষে , কাঁচা লঙ্কা ও লাল লঙ্কা দিয়ে দিন। প্রায় ১ মিনিট ভেজে নিয়ে
এবার এতে হিং, গুড় ও তেঁতুলের পেস্ট দিয়ে লবণ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিন।
এবার প্রস্তুত মিশ্রণে জল দিয়ে কষে নিয়ে ঘন না হওয়া পর্যন্ত হতে দিন। হয়ে গেলেই হলুদ মেশানো ভাত দিয়ে ভালো করে মেশান। ইমলি রাইস প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_5769.html

0 Comments