গরমে কাঁচা-পাকা কাঁঠাল খাওয়া যায়। তবে আজ আমরা এই প্রতিবেদনে কাঁঠালের ভিন্ন স্বাদের পদ দেখে নেব। পদের নাম কাঁঠালের ভুজিয়া। জেনে নেওয়া যাক বানানোর পদ্ধতি 


  উপকরণ:


     ৫০০ গ্রাম কাঁঠাল সেদ্ধ করা 

     পেঁয়াজ - ২টি কাটা

     কাঁচা লঙ্কা - ২টি কাটা

     রসুন - ১ চা চামচ কাটা

     মেথি বীজ - ১/২ চা চামচ

     হলুদ গুঁড়ো ১/২ চা চামচ

     লাল লঙ্কা গুঁড়ো - ১/২চা চামচ

     গরম মসলা - ১ চা চামচ

     ভাজার জন্য তেল

     লবন


 রেসিপি:

 প্রথমে কাঁঠাল সেদ্ধ করে আলাদা করে নিন।

 এবার প্যানে তেল দিন। তেল গরম হয়ে গেলে মেথি দানা ফোড়ন দিন। এর পর কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুন দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।


 পেঁয়াজ ভাজা হওয়ার পরে, কাঁঠাল দিয়ে উচ্চ আঁচে ভাজুন। এর পরে, হলুদ, লাল লংকা গুঁড়ো, গরম মসলা এবং লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিন।


হয়ে গেলে ধনে দিয়ে কাঁঠাল ভুজিয়া পরিবেশন করুন।  পরোটা এবং রুটির সাথেও দারুন জমবে এই পদ।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Eat-frozen-jackfruit- bhujia with parotta.html