মশলাদার ভেজ সোয়া কিমা



  লাঞ্চ বা ডিনারে যে কোনও সময় খেতে পারেন ভেজ সোয়া কিমা। এটি খেতেও মশলাদার।  তাহলে চলুন জেনে নেই রেসিপি।


 উপকরণ :

 সয়া চাঙ্কস- ১ কাপ

 দই- আধ কাপ

 টমেটো - ১কাপ

 আদার পেস্ট- ১ চা চামচ

 লবণ- স্বাদ অনুযায়ী

 লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

 ধনে গুঁড়ো - ১ চা চামচ

 জিরে গুঁড়ো - ১/৪চা চামচ

 দারুচিনি- ১টি

 লবঙ্গ – ৩টি

 এলাচ- ২টি

 কাঁচা লঙ্কা - ১টি (কাটা)

 ধনে কুচি - ২ চা চামচ

 গরম মসলা- আধ চা চামচ

 পেঁয়াজ ভালো করে কাটা- ১টি

 রসুন  - ২টি 

 ঘি- ১ চা চামচ


পদ্ধতি :

 প্রথমে সয়া গরম জলে লবণ মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এর পরে, জল বের করে মিক্সারে পিষে নিন।


এর পরে, প্যানে তেল, জিরে ফোড়ন দিয়ে দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে কাঁচা লঙ্কা দিন।


 রসুন, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিন, এবার তাতে টমেটোর পাল্প ও   সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভাজুন।


 তেল বেরোতে শুরু করলে তাতে সয়া পেস্ট, দই ও লবণ দিয়ে ঢেকে রাখুন হয়ে গেলে নামিয়ে নিন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_941.html

Post a Comment

0 Comments