অনন্য স্বাদের লাউয়ের ভর্তা



লাউ নানা ভাবে খেয়ে থাকি। লাউ দিয়ে ডাল, বা লাউ দিয়ে ঘন্ট। লাউয়ের এই পদ সকলের ভালো লাগবে। চলুন দেখে নেই রেসিপি।


 উপাদান:

লাউ

১ চা চামচ সর্ষের তেল এবং

 ৬-৭ টি লবঙ্গ 

 মশলার জন্য:

  হিং- আধ চা চামচ

 অরহর ডাল 

 জিরে - চা চামচ

 আদা কুচি- ১ চা চামচ

 পেঁয়াজ কুচি - দুই টেবিল চামচ

 টমেটো কাটা - আধ কাপ

 লবণ

 লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

 হলুদ - ১ চা চামচ

 ধনে গুঁড়ো - ১ চা চামচ

 সবুজ ধনে- কুচি করা

 লেবু


পদ্ধতি :

প্রথমে লাউ এর মধ্যে লবঙ্গ দিয়ে উপরে তেল মাখিয়ে নিন। আগুনে রেখে ঝলসে নিন। এবার হাত ও ছুরি দিয়ে আঁচড়ে এর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।


 এরপর একটি প্যানে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে এতে জিরে, আদা, হিং ও পেঁয়াজ দিয়ে ভেজে নিন।


কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা, হলুদ,লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে এতে টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিন।


এবার লবণ দিন, কষার পর মসলা তেল ছেড়ে দিলে লাউ দিয়ে মেশান। সবশেষে কসুরি মেথি, ধনে ও লেবু দিন।  সামান্য জল দিয়ে ভালো করে হতে দিন। হয়ে গেলে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Lauki- vorta-receipi.html

Post a Comment

0 Comments