লাঞ্চের মেনুতে রাখুন সয়া চাঙ্কস মশলা



সয়াবিন খুবই স্বাস্থ্যকর, পুষ্টিগুনে ভরা। তাই সয়ার যেকোনও পদই দারুন সুস্বাদু। তবে নতুন পদ রাঁধতে চাইলে বানিয়ে ফেলুন সয়া চাঙ্কস মশলা। দেখে নেওয়া যাক রেসিপি 


  উপকরণ:

 ১কাপ সয়াবিন 

 ১টি পেঁয়াজ

 ১টি ক্যাপসিকাম

কাঁচা লঙ্কা 

 ১ চা চামচ রসুন বাটা

 ধনে গুঁড়ো ১ চা চামচ

 আমচুর গুঁড়ো ১ চা চামচ

 ১টেবিল চামচ ভেজিটেবল তেল

 লবণ

 ১ চা চামচ গরম মসলা গুঁড়ো 

 ১কাপ দই

 ২ টমেটো

 ১ চা চামচ আদা বাটা

 ১ চা চামচ হলুদ

 ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

 ১ চা চামচ কসুরি মেথি

 ১ টেবিল চামচ চিনাবাদাম ভাজা

 ১ টেবিল চামচ সবুজ ধনে পাতা কুচি করে কাটা

 ১ চা চামচ জিরে 


পদ্ধতি :

 সয়াবিন গুলো জল গরম করে খানিক ক্ষণ সেদ্ধ করে নিন।  এবার একটি বাটিতে সয়াবিন গুলো বের করে রেখে। একটি বাটিতে হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আমচুর গুঁড়ো, কসুরি মেথি, নুন, আদা এবং রসুনের পেস্ট ও জল দিয়ে মেখে একটি ঘন পেস্ট বানিয়ে, সয়াবিন গুলো দিয়ে  ভাল করে মেশান।


 এবার প্যানে তেল গরম করে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে, এতে কাটা টমেটো দিয়ে হাল্কা করে ভেজে মশলা মেশান সয়াবিন দিয়ে দিতে হবে। ভালো করে কষে নিয়ে, যখন তেল ছাড়বে তখন এতে জল দিয়ে খানিক ক্ষণ ফুটতে দিতে হবে। হয়ে গেলে এবার ধনে পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Put soy-chunks-on-the-lunch-menu.html

Post a Comment

0 Comments