গরমে ঠান্ডা রসমালাই খেতে খুবই সুস্বাদু। বেশিরভাগ মানুষ বাজার থেকে রসমালাই কিনে খায়। চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন রসমালাই। দুধের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলতে পারেন রসমালাই। আসুন জেনে নিই রসমালাইয়ের রেসিপি।
উপকরণ:
দুধ- ১ কাপ
চিনি- আধ কাপ
জাফরান - ৮-১০
ড্রাই ফ্রুট - ১/২কাপ
এলাচ গুঁড়ো - ১/৪চা চামচ
ঘি- ১ চা চামচ
রেসিপি
মাঝারি আঁচে দুধ ফুটিয়ে নিয়ে এতে জাফরান ও এলাচ গুঁড়ো মেশান। এবার দুধে চিনি মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন।
দুধ ঘন হয়ে এলে তাতে ড্রাই ফ্রুট দিয়ে ২ মিনিট ফুটতে দিন। রসমালাইয়ের জন্য রাবড়ি প্রস্তুত। এবার একে নামিয়ে ঠান্ডা হতে দিন।
এবার একটি প্যান নিন এবং তাতে দুধের গুঁড়ো,১ কাপ দুধ ও চিনি দিয়ে নাড়তে থাকুন।
ঘন পেস্টের মতো হয়ে এলে ঘি দিয়ে আরও ২ মিনিট হতে দিন। হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
এবার কিছু ঘি নিয়ে হাতে লাগিয়ে ওই তৈরি করা মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে চ্যাপ্টা করে রসমালাইয়ের আকার দিন।
সব রসমালাই বানিয়ে প্লেটে রাখুন। এবার তাদের উপর প্রস্তুত ঠান্ডা রাবড়ি ঢেলে দিন। সুস্বাদু রসমালাই তৈরি। ফ্রিজে রেখে একটু ঠাণ্ডা করে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Rasmalai-must-be-put-on-the-leaves after-meals.html

0 Comments