দিন শুরু হোক মাখানি পাস্তা দিয়ে



দিন শুরু হোক সুস্বাদু জলখাবার দিয়ে।  মাখানি পাস্তার এই রেসিপিটি ট্রাই করা যায়। জেনে নেওয়া যাক বানানোর পদ্ধতি 


 উপাদান:

 গ্রেভি তৈরি করতে:

 ১ টেবিল চামচ মাখন

 ১টি পেঁয়াজ কাটা

 ২টি বড় টমেটো কাটা

 ১ছোট টুকরা আদা

 ৪টি রসুন 

 ৫টি কাজুবাদাম

 লবন

লাল লঙ্কা গুঁড়ো


 পাস্তা তৈরি করতে:

 ২কাপ সেদ্ধ পাস্তা

 ২টেবিল চামচ মাখন

 ১ চা চামচ কসুরি মেথি

 ধনে পাতা ১ চা চামচ

  তাজা ক্রিম

 লবন


পদ্ধতি :

 মাখানি পাস্তার জন্য প্রথমে মাখানি সস বানাতে হবে। এর জন্য প্যানে টমেটো, কাজু, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ২-৩টি এলাচ, রসুন ও লাল লঙ্কা গুঁড়ো, অল্প জল দিয়ে ফুটিয়ে নিন। টমেটো সেদ্ধ হয়ে গেলে এর পেস্ট বানিয়ে নিন।


 এবার একটি প্যান গরম করে এতে মাখন, কাঁচা লঙ্কা ও আদা দিয়ে ভেজে মাখানি সস দিন।  সস ফুটতে দিন এবং অল্প আঁচে কিছুক্ষণ হতে দিন।


 এক  পাস্তা বানাতে ফোটান গরম জলে পাস্তা ও লবণ দিয়ে সেদ্ধ করে ফেলুন। হয়ে গেলে ছেকে নিয়ে সসে ভালো করে মিশিয়ে এতে এক চিমটি কসুরি মেথি, ধনে পাতা এবং ফ্রেশ ক্রিম দিন।

 মাখানি সস পাস্তা প্রস্তুত।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Start the day with makhani pasta.html

Post a Comment

0 Comments