নিরামিষ দিনে কোফতা খেতে মন চাইলে জিভে জল এর স্বাদ। আমরা নানা ধরণের কোফতা খেয়েছি। কিন্তু এই কোফতার একটু অন্য ধরণের। খোয়া থেকে তৈরি মাখমালি কোফতার জেনে নেওয়া যাক রেসিপি।
উপকরণ :
ঘি - ৪ টেবিল চামচ
জিরে - ১ চা চামচ
গরম মসলা - ১চা চামচ
গোল মরিচ - ১চা চামচ
ভুট্টার আটা দুধের সাথে মেশানো- ১ কাপ
ধনেপাতা - ২ চা চামচ
লবন
আদা- ১ চা চামচ
পোস্ত বীজ - ১চা চামচ
নারকেল - ২চা চামচ
কোফতা বানাতে :
খোয়া - ২০০ গ্রাম
ময়দা - ৫০ গ্রাম
মিষ্টি সোডা - একটি চিমটি
ঘি - ভাজার জন্য
পদ্ধতি :
প্রথমে খোয়া, ময়দা এবং সোডা, জল দিয়ে ভালো করে মিশিয়ে, মেখে এর বল আকারে গড়ে নিতে হবে। এবার প্যান গরম করে এতে ঘি দিতে হবে। ঘি গলে গেলে এই বল গুলো সোনালি হওয়া অবধি ভেজে নিতে হবে।
এখন গ্রেভি বানাতে হলে আগে পোস্ত দানা এবং নারকেল জলে ভিজিয়ে এর পেস্ট বানিয়ে ফেলতে হবে। এর পরে, প্যানে ঘি দিয়ে, গোটা জিরে আদা ভেজে গোল মরিচ ও জিরে পেস্ট দিয়ে ভালো করে কষে নিতে হবে।
মশলা থেকে তেল বেরোতে শুরু করলে নারকেল ও পোস্তের পেস্ট দিতে হবে, এরপর ভুট্টার গুঁড়ো দুধে মেশান দিয়ে জল দিয়ে ফুটতে দিতে হবে।
এর পর এতে লবণ ও কোফতার বল মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_1156.html

0 Comments