গরমে ঠান্ডার অনুভূতি দেবে ম্যাঙ্গো ব্যানানা স্মুদি



গরমে ঠান্ডা ঠান্ডা কিছু পান করতে হলে বানিয়ে নিতে পারেন চট জলদি তৈরী হওয়া  ম্যাঙ্গো ব্যানানা স্মুদি। পুষ্টিকর ও সাথে মন আর শরীর কে করে দেবে চাঙ্গা। জেনে নেওয়া যাক রেসিপি।


 উপকরণ :

পাকা আম-২ (পাকা)

 কলা-২ (পাকা)

 দই- ১ কাপ

 ওটস - ১/৪ কাপ

 মধু - ২ চা চামচ

 দারুচিনি গুঁড়ো - আধ চা চামচ

 চিয়া বীজ - ১ চা চামচ (জলে ভিজিয়ে রাখা)


 পদ্ধতি :

 প্রথমে  আম ও কলার পাল্প ভেজানো ওটস, মধু মিক্সারে দিয়ে এর ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। গ্লাসে নামিয়ে দারুচিনি গুঁড়ো দিয়ে মিশিয়ে  বরফের টুকরো যোগ করুন।

 

 এর পরে এতে চিয়া বীজ এবং শুকনো ফল দিলেই রেডি ম্যাঙ্গো বানানা স্মুদি প্রস্তুত।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_809.html

Post a Comment

0 Comments