শিশুর মন ভালো করবে মিক্স ফ্রুট জ্যাম



 বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না।সেক্ষেত্রে পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরণের ফল মিশিয়ে জ্যাম বানিয়ে ফেলতে পারেন। ফল ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ।  আজ আমরা এই প্রতিবেদনে মিক্স ফ্রুট জ্যামের রেসিপি দেখে নেব।  


 উপকরণ:

     আপেল - ৫ মাঝারি আকারে 

    পাকা পেঁপে - ১টি মাঝারি

     আঙ্গুর - ১ কেজি

     কলা - ৩টে 

     আনারস - ১ ছোট টুকরো 

     লেবুর রস- দেড় চা চামচ

     সাইট্রিক অ্যাসিড - ৬ চামচ

     চিনি - ১ কেজি

     লবণ


 রেসিপি:

 মিক্স ফ্রুট জ্যাম তৈরি করতে পেঁপে এবং আনারসের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এবার একটি পাত্রে ১ লিটার জল গরম করে নিন। ওই গরম জলে সব ফল আপেল, পেঁপে, আঙ্গুর ও আনারস রেখে সেদ্ধ করে নিন।


 সেদ্ধ হয়ে গেলে মিক্সারে সব ফল দিয়ে ভালো করে পেস্ট করে নিন।  এবার ফ্রাই প্যানে ফলের পেস্ট দিয়ে নেড়ে নিন।


এরপর চিনি ও লবণ দিয়ে মাঝারি আঁচে নেড়ে নিন। তারপর সাইট্রিক অ্যাসিড দিয়ে ২ মিনিট নেড়ে নিন। যখন এই জ্যামের আঠালো ভাব চলে আসবে তখন মনে করতে হবে এই জ্যাম প্রস্তুত।

 এরপর ঠাণ্ডা করে জ্যামটি একটি বায়ুরোধী পাত্রে রাখুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_771.html

Post a Comment

0 Comments