মায়ের দুধ ছাড়াও এক থেকে দু বছরের শিশুদের ছোট শিশুদের পুষ্টিকর খাবারও প্রয়োজন। শিশুর সঠিক খাবার শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই শক্তিশালী করে না, তার মধ্যে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তিও তৈরি করে। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই রেসিপিগুলো অনেকটাই সাহায্য করতে পারে।
চিলা :
শিশুরা খুব সহজে চিলা গিলে খেতে এবং চিবিয়ে খেতে পারে। এটি তৈরি করতে একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন, এক কাপ জল, লবণ, দুই চিমটি জোয়ান নিন। ব্যাটার বানিয়ে, প্যান গরম করে মাখন দিয়ে এই ব্যাটার এক হাতা করে ঢেলে ছড়িয়ে দিন। দূ পিঠ ভালো করে ভেজে নামিয়ে ফেলুন।
সবেদার মিল্কশেক:
এটি তৈরি করতে সবেদা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন। এবার এতে দুধ ও চিনি মিশিয়ে একবার ব্লেন্ড করুন। শিশুর জন্য মিল্কশেক প্রস্তুত।
রাইস স্যুপ :
একটি পাত্রে জল দিয়ে চাল নিয়ে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এবার জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার প্যানে যতটা চাল তার চেয়ে তিনগুণ বেশি জল নিয়ে গ্যাসে রাখুন। এবার ভালো করে ফুটে উঠলে, হয়ে গেলে এতে কিছু লবণ এবং ঘি দিয়ে মেশান, ঘন হয়ে গেলে রাইস স্যুপ প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_47.html

0 Comments