ভেন্ডিকে সবসময় এক্সপেরিমেন্ট করাই যায়। নানা ভাবে খাওয়া যায়। তবে মশলাদার ভিন্ডিতে মেথির স্বাদ রান্নাকে আরও বিশেষ করে তুলবে। জেনে নেওয়া যাক রেসিপি।
উপকরণ:
গোটা ধনে ১ টেবিল চামচ, মৌরি ১ চা চামচ, জিরে ১ চা চামচ, গোটা লাল লঙ্কা প্রায় ৩টি, আমচুর ২ চা চামচ, বেসন ২ চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ।
৪০০ গ্রাম ভেন্ডি, ২০০ গ্রাম মেথি পাতা, ২টেবিল চামচ সর্ষের তেল, হিং ১/২ চা চামচ, জিরে , ১/২ চা চামচ, পেঁয়াজ ২ টি কাটা, আদা-রসুন পেস্ট ২ টেবিল চামচ, টমেটো প্রায় ২কাটা, কাঁচা লঙ্কা ২ লম্বা কাটা, গরম মসলা ১ চা চামচ, জল ১ কাপ।
রেসিপি:
মেথি ভিন্ডি মসলা প্রস্তুত করতে, গোটা ধনে, মৌরি, জিরে, গোটা লাল লঙ্কা, আমচুর, বেসন, লবণ, লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে শুকনো খোলায় ৫মিনিট ভাজুন।
এবার মশলাগুলোকে ঠাণ্ডা করে এর পেস্ট বানিয়ে নিন। এবার ভেন্ডি ধুয়ে বড় টুকরো করে কেটে নিন।
এবার একটি বড় পাত্রে ভিন্ডিকে ম্যারিনেট করার জন্য তাতে মশলার পেস্ট ও সর্ষের তেল মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন।
এবার প্যানে তেল গরম করে হিং-জিরে ফোড়ন দিয়ে এতে পেঁয়াজ দিয়ে ভাজুন, হয়ে এলে তারপর লবণ, আদা রসুন পেস্ট দিন, কষে নিয়ে
এর মধ্যে টমেটো উপরে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিন। বেশ করে নেড়ে এতে জল , কাঁচা লঙ্কা ও মেথি পাতা দিয়ে মেশান।
১০মিনিট পর এতে ম্যারিনেট করা ভেন্ডি দিয়ে ঢেকে রাখুন, ভিন্ডি সেদ্ধ হয়ে গেলে তাতে গরম মসলা দিন। মেথি ভিন্ডি মসলা প্রস্তুত। রুটি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Spicy fenugreek-Wendy.html

0 Comments