গরমে নারকেলের দুধ পান করা যায়। এই স্বাস্থ্যকর পানীয় শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের সাথে নারকেলের দুধে অনেক ভিটামিন এবং খনিজ পাওয়া যায়। জেনে নেওয়া যাক কীভাবে নারকেলের দুধের বিভিন্ন পানীয় বানান যায়?
অ্যাভোকাডো কোকোনাট মিল্ক স্মুদি:
উপাদান:
১ কাপ নারকেল দুধ
১/২অ্যাভোকাডো
২ হিমায়িত কলা
২ টেবিল চামচ কোকো পাউডার
পদ্ধতি :
একটি ব্লেন্ডারে নারকেল দুধ, কোকো পাউডার, অ্যাভোকাডো এবং কলা দিয়ে ভাল করে ব্লেন্ড করে,গ্লাসে ঢেলে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন। কাটা কলার টুকরো দিয়ে স্মুদি সাজাতে পারেন।
নারকেল দুধ লেমনেড:
উপাদান:
১/২ কাপ চিনি
১/২ কাপ জল
২-৩ লেবু
১ কাপ নারকেল দুধ
স্নোফ্লেক্স - ৮-১০
পুদিনা পাতা
পদ্ধতি :
প্রথমে একটি পাত্রে চিনি ও জল গুলিয়ে নিতে হবে। এবার একটি গ্লাসে চিনির জল, লেবুর রস, নারকেলের দুধ এবং বরফের টুকরো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
কোকোনাট মিল্ক লেমনেড রেডি। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_4173.html

0 Comments