শিশুরা চকলেট খুব পছন্দ করে। সন্তান যদি চকলেট খেতে খুব পছন্দ করে, তাহলে তার জন্য বাড়িতেই চকলেট বরফি তৈরি করতে পারেন। চকোলেট বরফি বানানো সহজ উপায় জেনে নেওয়া যাক
উপকরণ:
খোয়া ক্ষীর - ২ কাপ
চিনি - ৩ চামচ
গোলাপ জল - ১ চা চামচ
এলাচ গুঁড়ো - ১ চা চামচ
কোকো পাউডার - ২ চা চামচ
বাদাম - ২ টেবিল চামচ কাটা
রেসিপি:
চকলেট বরফি বানাতে প্রথমে প্যানে খোয়া ক্ষীর ৫ থেকে ৭ মিনিট ভেজে ফেলতে হবে। এরপর এতে চিনি, এলাচ গুঁড়ো ও গোলাপজল দিয়ে নেড়ে ৫-৬ মিনিট ভাজতে হবে। ভালো মত ঘন হলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
এবার একটি প্লেটে ঘি ছড়িয়ে অর্ধেক খোয়া সমানভাবে ছড়িয়ে, বাকি অর্ধেক খোয়ায় কোকো পাউডার দিয়ে মিশিয়ে, ওই প্লেটে ঢেলে ছড়িয়ে দিতে হবে।
এবার এতে কাটা বাদাম মিশিয়ে হাত দিয়ে চেপে বরফির আকারে গড়ে নিয়ে ঘন্টা ২ ফ্রিজে রেখে দিতে হবে।
হয়ে গেলে বরফির টুকরোর আকারে কেটে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Surprise Day-Chocolate-Mawa- Ice-on-Childs-Birthday.html

0 Comments