লখনউ স্পেশাল বাস্কেট চাট বানাবেন যেভাবে



উত্তর প্রদেশের রাজধানী লখনউ তার খাবার এবং স্বাদের জন্য শুধুমাত্র দেশে নয়, সারা বিশ্বে খুব বিখ্যাত। এখানে রাস্তায় বাস্কেট চাট খেতে পাবেন।   এই চাট তৈরি করা যেমন সহজ, খেতেও সুস্বাদু।  দেখে নেই রেসিপি 


 উপকরণ :

 ময়দা- ১ কাপ

 আলু - ২টি

 দই - ১/৪কাপ

 বেসন -১/৪ কাপ

 ধনে কুচি - ২চা চামচ

 লাল লঙ্কা গুঁড়ো - ২চিমটি

 জিরে গুঁড়ো - ১/৪ চা চামচ

 সবুজ ধনে চাটনি - ২ চা চামচ

 তেঁতুলের চাটনি - ২ টেবিল চামচ

 ডালিম বীজ - ২ চা চামচ

 স্প্রাউট - ১/৪ কাপ

 বুন্দি - ২ চা চামচ

 কালো লবণ - স্বাদ অনুযায়ী

 লবণ- স্বাদ অনুযায়ী

 পাপড়ি- ২

 তেল - ভাজার জন্য


পদ্ধতি :

 ময়দা, লবণ, তেল দিয়ে ভালভাবে মেশান এবং মাখুন। এরপর প্যানে তেল গরম করে, ময়দার বল বানিয়ে বাটির আকারে কেটে বেলে ভেজে নিন।


এখন এই বাটিটিকে ঠান্ডা হতে দিন, তারপর স্প্রাউট যোগ করুন এবং এতে ধনে চাটনি, তেঁতুলের চাটনি, দই, ভাজা জিরে, কালো লবণ, বুন্দি এবং বেসন যোগ করে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Basket-chat-.html

Post a Comment

0 Comments