দক্ষিণ ভারতীয় পদ সুজির আপে



দক্ষিণ ভারতীয় খাবার আজকাল খুব বিখ্যাত হয়ে উঠেছে।   আপনিও যদি একজন দক্ষিণ ভারতীয় খাবার প্রেমী হন, তবে খুব সহজেই তৈরি করতে পারেন সুজির আপে।  দেখে নেওয়া যাক রেসিপি 


 উপকরণ :

 সুজি - ২ কাপ

 টক দই- ১ কাপ

 পেঁয়াজ-১টি (মিহি করে কাটা)

 টমেটো- ১টি (মিহি করে কাটা)

 ক্যাপসিকাম-১ (মিহি করে কাটা)

 কাঁচা লঙ্কা - ১টি (মিহি করে কাটা)

 লবন

 প্রয়োজন মত তেল

 সর্ষে- ১ চা চামচ

 কারি পাতা - ১চা চামচ


পদ্ধতি :

 প্রথমে সুজি নিন এবং তাতে দই মেশান। এর পর সব সবজি ভালো করে কেটে এই সুজিতে সব সবজি মেশান। এর পর আধা ঘণ্টা রেখে দিন।


এর পরে আপের জন্য বিশেষ পাত্র নিন এবং তেল দিয়ে ব্রাশ করুন। এর পর এতে সুজির দ্রবণ দিন।

ভাপে হতে দিন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_88.html

Post a Comment

0 Comments