গরমে আম হল এমন ফল যেভাবে খুশি সেভাবে যায়। কেক বানাতে চাইলে আমের সুজি কেক বানাতে পারেন। ডিম ছাড়াই তৈরি করা হয় এই কেক। কীভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক রেসিপি
উপকরণ :
১কাপ কাটা আম
১কাপ সুজি
১০৯ মিলি ভেজিটেবল তেল
আধ কাপ দই
৫০গ্রাম চিনির গুঁড়ো
এক চা চামচ বেকিং পাউডার
চা চামচ আমের এসেন্স
চা চামচ বেকিং সোডা
পদ্ধতি :
প্রথমে একটি গ্রাইন্ডিং জারে সুজি পিষে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে, ওভেনটি ৩০ থেকে ৪০ মিনিটের জন্য প্রি-হিট করুন।
এবার দই, চিনির গুঁড়ো, কাটা আম, ভেজিটেবল তেল দিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করুন। এটি থেকে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
একটি পাত্রে আমের ব্যাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে ম্যাঙ্গো এসেন্স বা আমের নির্যাস যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন।
কেক ব্যাটার প্রস্তুত, এটি ৩০ মিনিটের জন্য রেখে দিন। আধ ঘণ্টা পর কেকের ব্যাটারে বেকিং সোডা ও গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
একটি কেক টিন নিন এবং কিছু তেল দিয়ে গ্রিজ করুন। এবার এতে সামান্য ময়দা ছিটিয়ে কেকের টিন সেট করুন।
কেকটিকে প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫ থেকে ৪০মিনিটের জন্য বেক করুন। ৮ থেকে ১০মিনিট পর ছাঁচ থেকে কেকটি বের করে ঠাণ্ডা হতে দিন। স্লাইস করে কেটে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_9882.html

0 Comments