টমেটো চাটনি সাধারণ খাবারকেও সুস্বাদু করে তোলে। সকালে প্রায়ই পরোটা তৈরি করেন তবে এর সাথে টমেটো চাটনি পরিবেশন করতে পারেন। এটি স্বাদও বহুগুণ বাড়িয়ে দেয়। তো চলুন দেখে নেই রেসিপি
উপকরণ :
লাল টমেটো - ৫ থেকে ৬
তেল - ৫ চা চামচ
গুড়- আধ কাপ
লবণ- আধ চা চামচ
জিরে - ১ চা চামচ
লাল লঙ্কা - ১
ধনে পাতা-২
পদ্ধতি:
প্রথমে প্যানে তেল গরম করে এতে জিরে ফোড়ন দিন। এর পর এতে কাটা টমেটো দিয়ে হাল্কা ভেজে, এতে গুড়, লবণ দিন।
এর পরে এটি ঢেকে অন্তত রাখতে হবে, জল বেরোবে এতে। জল বেরোলে গুড় ধীরে ধীরে গলতে শুরু করবে, এই সময় টমেটো ভালো করে ম্যাশ করে সামান্য জল দিয়ে আবারও ঢেকে রাখতে হবে।
ভালো করে সেদ্ধ হয়ে গেলে ভালো করে নেড়ে জল শুকিয়ে গেলে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। মশলাদার টমেটো চাটনি প্রস্তুত। পরোটার সাথে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_540.html

0 Comments