আমরা রুটি ও পরোটার সঙ্গে জ্যাম খেতে পছন্দ করি। শিশুদেরও প্রিয় খাবার এটি। বাজারের থেকে সে জন্য কিনে খেতে হয়। কিন্তু এখন আর কিনে না খেয়ে বাড়ীতেই বানিয়ে নিন না রোজ বা গোলাপ ফুলের জ্যাম। চলুন দেখে নেই রেসিপি।
উপকরণ:
গোলাপ ফুলের পাপড়ি- ১২৫ গ্রাম
চিনি - ২ কাপ
লেবুর রস- ১ কাপ
পেকটিন পাউডার - ১/২ চা চামচ
রেসিপি:
গোলাপ জ্যাম তৈরি করতে প্রথমে গোলাপ ফুলের পাপড়ি ভালো করে ধুয়ে একটি পাত্রে গোলাপ ফুলের পাপড়ি, লেবুর রস এবং অল্প কিছু চিনি মিশিয়ে নিন।
এবার প্যানে জল দিয়ে চিনি দিয়ে এর শিরা বানিয়ে এতে পেকটিন পাউডার মিশিয়ে নাড়তে থাকুন। এবার ওই শিরায় গোলাপের পাপড়ি দিয়ে ভালো করে নাড়তে হবে। যাতে পাপড়ি ভালভাবে মিশে যায়।
হয়ে গেলে ঠান্ডা হতে দিন। সুস্বাদু রোজ জ্যাম রেডি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_669.html

0 Comments