বিকেলে চায়ের আসরে জমবে ভালো পোহা সামোসা



গরম চা সাথে সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। কিন্তু সিঙ্গারা তো আলুর স্টাফিং দিয়ে প্রস্তুত করা হয়, তবে চাইলে বানাতে পারেন স্টাফিংয়ে চিঁড়ে দিয়ে বানাতে পারেন ক্রিস্পি পোহা সামোসা। জেনে নেওয়া যাক রেসিপি


উপকরন :

 ১/২ কাপ ব্রাউন রাইস চিঁড়ে 

 ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

 ১ চা চামচ আদা বাটা

 ১/৪চা চামচ হিং

 ১টেবিল চামচ পরিশোধিত তেল

 ১কাপ ময়দা

 ২টি আলু

 ১ চা চামচ জিরে গুঁড়ো 

 ১/২ চা চামচ আমচুর গুঁড়ো 

 লবন

 জোয়ান ১/২ চা চামচ


 পদ্ধতি :

 প্রথমে চিঁড়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আলু ধুয়ে কেটে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে 

 এতে লাল লঙ্গার গুঁড়ো, ভাজা জিরে, আমের গুঁড়ো, লবণ এবং আদার পেস্ট ও চিঁড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।


এখন একটি পাত্রে ময়দা, জোয়ান , লবণ এবং তেল মিশিয়ে ময়দা মেখে তা থেকে ছোট ছোট বল বানিয়ে অর্ধেক করে কেটে শঙ্কু আকারে গড়ে তাতে আলু ও চিঁড়ের মিশ্রণ দিয়ে সিঙ্গারার আকারে গড়ে নিতে হবে।


 এবার প্যানে তেল গরম করে সিঙ্গারায় তেল লাগিয়ে ভেজে নিলেই রেডি ক্রিস্পি পোহা সামোসা।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_1728.html

Post a Comment

0 Comments