মন পসন্দ চিকেন প্যান ফ্রাইড নুডলস



 বাচ্চার মন ভোলাতে বানাতে পারেন চিকেন প্যান ফ্রাইড নুডলস। দেরী না করে জেনে নেওয়া যাক রেসিপি 


 উপকরণ :

 নুডলস - ৪০০ গ্রাম

 পেঁয়াজ, গাজর, বাঁধাকপি 

 তেল - ২চা চামচ

 হাড়বিহীন মুরগি - ২৫০ গ্রাম

 সয়া সস - ১চা চামচ

 গোলমরিচ গুঁড়ো - আধ চা চামচ

 সাদা ভিনেগার - ১ চা চামচ

 বেকিং সোডা - আধা চা চামচ

 লবনাক্ত

 সাদা ভিনেগার - ১ চা চামচ

 গ্রিন চিলি সস - ২ চা চামচ


 পদ্ধতি :

 প্রথমে মুরগির মাংস এবং সবকটি সস, সাদা ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে।


 এর পর নুডলস সেদ্ধ করে নিন। এবার প্যানে তেল গরম করে সব কাটা সবজি দিয়ে ভেজে নিন। এতে সমস্ত সস এবং চিকেন দিয়ে মেশান।


নেড়ে ঢেকে রাখুন, চিকেন সেদ্ধ হয়ে গেলে তাতে নুডলস দিন। ভালো করে নেড়ে গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_270.html

Post a Comment

0 Comments