পাহাড়বাসীদের ফুচকা খাওয়ালেন মুখ্যমন্ত্রী



সোমবার চারদিনের সফরে পাহাড়ে এসেছেন  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন আর সেখানে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে দার্জিলিংয়ে শান্তি বজায় রাখার আবেদন জানান।



এরপর কফি হাউজের উদ্বোধনও করেন তিনি, সে সময় মান্না দের বিখ্যাত গান ' কফি হাউসের সেই আড্ডাটা ' গেয়ে শোনান। তারপর পায়ে হেঁটেই  ফুচকার স্টলে এক নতুন ছবি ধরা পড়ে বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে নিজে হাতে ফুচকা বানিয়ে সকলকে খাওয়াতে শুরু করেন তিনি।


মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই ভিড় বাড়তে থাকে ফুচকার স্টলের আশেপাশে। তাঁদের নিরাশ না করে, ফুচকা বানিয়ে একে একে ছোটদের হাতে ধরা থার্মোকলের বাটিতে ফুচকা তুলে দেন। 




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_990.html

Post a Comment

0 Comments