রাতে খান হাল্কা খাবার পনির ফ্রাইড রাইস



রাতের রান্নায় হাল্কা আবার সুস্বাদু খেতে মন চাইছে, যদি হয় হ্যাঁ, তাহলে খেতে পারেন পনির ফ্রাইড রাইস। খুবই মজাদার এই রেসিপি। চলুন দেখে নেই রেসিপি 


 উপকরণ :

 পনির - ১ কাপ

 ভাত - ৩ কাপ

 তেল - ৪ চা চামচ

 লবণ - স্বাদ অনুযায়ী

 রসুন - ২টি (কাটা)

 আদা-রসুন পেস্ট- ১ চা চামচ

 লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

 চিলি সস- ১ চা চামচ

 পেঁয়াজ - ৪ চা চামচ

 ভিনেগার - ১ চা চামচ

 সয়া সস - ১ চা চামচ

 কালো লঙ্কা গুঁড়ো - ১/২চা চামচ

 মটরশুটি 

 সবুজ ক্যাপসিকাম

  ফুলকপি - ৩ টেবিল চামচ (কাটা)

 গাজর- ১টি (কাটা)


পদ্ধতি :

 প্রথমে একটি বাটিতে এতে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তুলে রাখুন, এবার সব সব্জি গুলো মটরশুটি, ফুলকপি, গাজর, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে পনির মেশান। পনিরও ভাজা হয়ে গেলে আদা-রসুন পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নিন। 


 এরপর প্যানে তেল দিয়ে গরম করে পনির দিয়ে ভেজে নিন। আদা-রসুন পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো, ২০ মিনিট ঢেকে রাখুন। এরপর চিলি সস দিয়ে হাল্কা নেড়ে ভিনিগার দিয়ে ভাত, লবন দিয়ে মেশান,  ২ থেকে ৩ মিনিট ভেজে নিন। পনির ফ্রাইড রাইস প্রস্তুত।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_6093.html

Post a Comment

0 Comments