সন্ধ্যে বেলা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, বানিয়ে ফেলুন সাবুদানা বড়া। উপবাসে খাওয়া যাবে এই বড়া। দেখে নেওয়া যাক রেসিপি
উপকরণ:
আলু
সাবু
চালের গুঁড়ো
লবণ
লঙ্কাগুঁড়ো
চাট মসলা
আদা
টক
সবুজ ধনে
তেল
পদ্ধতি :
প্রথমে সাবুদানা ৬ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। সাবু ছেকে নিয়ে এতে সেদ্ধ আলু ম্যাশ করে এতে আদা, ধনে পাতা ও কাঁচা লঙ্কা, লঙ্কাগুঁড়ো, চাট মসলা, আদা, চালের গুঁড়ো এবং কাটা উপকরণ দিয়ে মেশান।
এবার একটি প্যানে তেল গরম করে সাবুর মিশ্রণটি হাতে নিয়ে ছোট ছোট টিক্কি বানিয়ে তাতে সাবু দানা লাগিয়ে গরম তেলে ডিপ ফ্রাই করে নিন। গরম সাবুদানার বড়া রেসিপি রেডি। চা বা সবুজ চাটনির সাথে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Put sabudana-bara-with- tea.html

0 Comments