জিভে জল আনা স্বাদে খেতে পারেন হায়দ্রাবাদি কিমা। দুপুরের মেনু হোক অতিথি আগমন বা রাতের মেনু মন ভরাতে হায়দ্রাবাদি কিমাই যথেষ্ট। চলুন দেখে নেওয়া যাক এর রেসিপি।
প্রয়োজনীয় উপাদান:
মটন কিমা - ৫০০ গ্রাম
সর্ষে তেল - 50 গ্রাম
টমেটো কাটা - ২০০গ্রাম
পেঁয়াজ - ৪টি কাটা
কাঁচা লঙ্কা - ৪টি কাটা
রসুন আদা পেস্ট - ২ চা চামচ
লবন
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
ধনে গুঁড়ো - ১/২চা চামচ
গরম মসলা - ১/২ চা চামচ
শুকনো মেথি - ১/২চা চামচ
কাটা ধনে পাতা
পদ্ধতি :
প্রথমে মাটনের কিমা ভালো করে ধুয়ে নিন।
এবার গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়ে গরম করুন।
এর পরে, কাটা পেঁয়াজ দিয়ে বাদামি হওয়া অবধি ভাজুন। হয়ে এলে তাতে রসুন ও আদা বাটা দিন। ভালো করে কষা হলে তাতে মাটনের কিমা দিয়ে ভালো করে ভেজে নিন।
কিমার রং বদলাতে শুরু করলে তাতে সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষে নিন।
কিমা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তাতে টমেটো ও বাকি সব মসলা দিয়ে দিন। আবার ভালো করে কষে জল দিয়ে ১০থেকে ১৫ মিনিট ফুটতে দিন।
হায়দ্রাবাদি মাটন কিমা রেডি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_375.html
.jpg)
0 Comments