উপোস করলে কী খাওয়া যাবে তাই নিয়ে কিছুটা চিন্তা হয়। উপোসে রেঁধে বেড়ে খাওয়া সমস্যার। এখন থেকে আর চিন্তা করতে হবে না, বানিয়ে নিতে পারেন সাবুদানার ক্ষীর। দেখে নেওয়া যাক রেসিপি
প্রয়োজনীয় উপাদান:
সাবুদানা- ১ কাপ
দুধ - ১ লিটার
এলাচ- ৪ থেকে ৫টি
চিনি -১ বাটি
কাজু বাদাম, বাদাম, কিশমিশ - ১/২ বাটি
ঘি- ১ চা চামচ
পদ্ধতি :
প্রথমে সাবুদানা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। যাতে
সাবু ভালো করে ফুলে ওঠে। এবার জল ছেকে নিয়ে আলাদা করে রাখতে হবে সাবু।
এবার প্যানে দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে
হয়ে গেলে এলাচ ও চিনি মিশিয়ে নিতে হবে। চিনি গলে গেলে এতে সাবুদানা দিন।
সাবুদানা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তাতে সব ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি সাবুদানার ক্ষীর।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/The- milk of sabudana- will- fill -the-mind.html

0 Comments