বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন আম কলার রুটি। এই দুটি ফলই খুবই উপকারী। জেনে নেওয়া যাক রেসিপি
উপকরণ:
ময়দা - ১ কাপ
বেকিং পাউডার - চা চামচ
বেকিং সোডা - ১/২চা চামচ
দুধ - ১/২ কাপ
তেল- ১/২ কাপ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
লবন
চিনি - ১/২ কাপ
ভিনেগার - ১ চা চামচ
কলা - ১/২কাপ কাটা
আম- ১/২ কাপ কাটা
বাদাম - ২ টেবিল চামচ কাটা
রেসিপি:
প্রথমে ময়দা, বেকিং সোডা ও বেকিং পাউডার একসঙ্গে ছেঁকে নিন। এবার ওভেনটি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আধ ঘণ্টার জন্য প্রিহিট করুন।
একটি পাত্রে দুধ, তেল, ভ্যানিলা এসেন্স, লবণ এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এতে অল্প অল্প করে ময়দা দিয়ে মেশাতে থাকুন।
এই ব্যাটারে এবার ভিনেগার, কাটা কলা এবং আম দিয়ে মেশান। এবার বেকিং মোল্ডে ব্যাটার ঢেলে ছাঁচ নাড়িয়ে সেট করুন।
উপরে কাটা বাদাম দিয়ে সাজিয়ে ৩০ মিনিটের জন্য ওভেনে বেক করুন। হয়ে গেলে ঠাণ্ডা করার পর টুকরো করে কেটে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_465.html

0 Comments