খিচুড়ি কমাবে ওজন



আমরা গুজরাটের নানা পদ খেয়েছি, তবে ওজন কমাতে সাহায্য করবে গুজরাটি খিচুড়ি।এর টেস্ট খুব ভালো। চলুন জেনে নেই এর রেসিপি 


 উপকরণ:

 ২ কাপ ওটমিল 

 মুগ ডাল

 পেঁয়াজ

 টমেটো

সব্জি :গাজর, ফ্রেঞ্চ বিনস, মটর, আলু 

 আদা রসুন বাটা

গোটা শুকনো লাল লঙ্কা 

 কারি পাতা

 সর্ষে দানা 

গোটা জিরে 

 তেজপাতা

 হলুদ গুঁড়ো 

 ধনে ও জিরে গুঁড়ো 

 লাল লঙ্কা গুঁড়ো 

 গরম মশলা

 ঘি

 হিং

 জল

 লবণ


পদ্ধতি :

 প্রথমে ওটমিল এবং মুগ ডাল ২০ মিনিট ভিজিয়ে রাখুন।  এবার একটি প্যানে ঘি দিয়ে এতে সর্ষে , জিরে , গোটা শুকনো লাল লংকা , কারি পাতা, তেজপাতা, ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা ও রসুনের পেস্ট দিন।  সব কিছু ভালোভাবে ভেজে নিন।


এখন ওটমিল ও মুগ ডাল, সব্জি দিয়ে ভালো করে  ভাজা হয়ে গেলে তাতে জল দিয়ে ফুটতে দিন।  হয়ে গেলে পরিবেশন করুন গুজরাটি খিচুড়ি। 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Khichuri -will-reduce- weight.html

Post a Comment

0 Comments